অ্যামাগার বক্র ও উদাহরণসহ ব্যাখ্যা
প্রশ্ন: অ্যামাগার বক্র কী ? অ্যামাগা বক্রটি ব্যাখ্যা কর ।
উত্তর :- বিজ্ঞানী অ্যামাগা কিছু বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যার জন্য স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে গ্যাসের আয়তন পরিমাপ করে PV-এর মান নির্ণয় করেন এবং P-এর বিপরীতে PV এর মান বিন্দুপাত করে। PV-এর পরিবর্তন সূচক গ্রাফ অংকন করেন। এরূপে অংকিত রেখাকে অ্যামাগা বক্র (Amagat’s Curve) বলে ।
অ্যামাগা বক্রটি ব্যাখ্যা :-

পাশের লেখচিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায়, যদি গ্যাস আদর্শ হত তবে স্থির তাপমাত্রায় PV এর মান সর্বদা স্থির থাকত অর্থাৎ P অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যেত। কিন্তু বিভিন্ন বাস্তব গ্যাসের জন্য P এর পরিবর্তনে PV এর মান পরিবর্তিত হতে দেখা। বিজ্ঞানী অ্যামাগা বাস্তব গ্যাসের জন্য নিম্নরূপ দুই ধরনের কার্ড পেলেন।
১. প্রথম ধরনের কার্ভ সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে পাওয়া যায় । এ সকল গ্যাসের ক্ষেত্রে P বৃদ্ধির সাথে সাথে PV এর মান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ সর্বত্র PV এর মান আদর্শ গ্যাসের প্রত্যাশিত মান অপেক্ষা বড় হয় ।
২.দ্বিতীয় ধরনের কার্ভ O2, N2, CO2 প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে PV বনাম P লেখচিত্র পাওয়া যায় । এ সকল গ্যাসের ক্ষেত্রে P বৃদ্ধির সাথে সাথে PV এর মান প্রথম দিকে ক্রমশ হ্রাস পেতে থাকে এবং একটি নিম্নতম মানে পৌছার পর পুনরায় চাপ বৃদ্ধির সাথে সাথে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং আদর্শ মান অপেক্ষা বেশি হয়। অর্থাৎ চাপ পরিবর্তিত হলে সমস্ত বাস্তব গ্যাসেরই PV এর মান পরিবর্তিত হবে।
তাপমাত্রা হ্রাস করলে H2, He, Ne প্রভৃতি গ্যাসের কার্ভ পরিবর্তিত হতে থাকে এবং অবশেষে এসব গ্যাসের ক্ষেত্রে কার্ভটি O2, N2, CO2 এর কার্ভের অনুরূপ হয়। আবার তাপমাত্রা বৃদ্ধি করলে O2, N2, CO2 প্রভৃতি গ্যাসের কার্ভ, H2, He, Ne প্রভৃতি গ্যাসের কার্ভের অনুরূপ হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, বিচ্যুতির প্রকার গ্যাসের প্রকৃতির উপর নয় বরং তাপমাত্রার উপর নির্ভর করে। সাধারণভাবে গ্যাসের উপর প্রযুক্ত চাপ যত বেশি হবে এবং গ্যাসের তাপমাত্রা তার ক্রান্তিক তাপমাত্রার যত কাছাকাছি হয়, আদর্শ আচরণ হতে তত অধিক বিচ্যুত হয়। উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ আদশ আচরণ করে না। অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না ।
Tag:Amagat's Curve, অ্যামাগার বক্র, বক্র, বিচ্যুত
