ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যার সজ্ঞা ও ব্যাখ্যা
ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা: বিজ্ঞানী উইলেনবেক এবং গৌডস্মিট প্রকাশ করেন যে, প্রতিটি ইলেকট্রন সর্বদা নিজ অক্ষের চারদিকে ঘড়ির কাটার দিকে বা তার বিপরীত দিকে লাটিমের মত অনবরত ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে পরিভ্রমণ করে।
ইলেক্ট্রনের স্বীয় অক্ষের চারদিক ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে সাধারণত s দ্বারা প্রকাশ করা হয়। s এর মান +1/2 এবং -1/2 ।
কাজ: এ দুরকম ঘূর্ণনের জন্য এর দুটি মান যেমন +1/2 এবং -1/2 হতে পারে। s এর মানের উপরও ইলেক্ট্রনের শক্তি কিছু পরিমাণ নির্ভরশীল। সাধারণ নিয়ম হলো প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনের (↑↓) দুইটি অরবিটাল আবর্তনশীল অবস্থায় থাকতে পারে। কারণ এ অবস্থায় তারা পরস্পরের আকর্ষণে থাকে এবং এই একই কারণে তাদের এই যুগল অবস্থা অত্যন্ত স্থিতিশীল।
বিশেষত্ব : * পরমাণুর ইলেকট্রন তার নিজ নিজ অক্ষের সাপেক্ষে কোন দিকে ঘূর্ণায়মান সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।
- একটি পরমাণুতে একই সাথে দুটি ইলেকট্রন কিভাবে পাশাপাশি অবস্থান করে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।
- ইলেকট্রন পরমাণুতে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে এই ধারণা স্পিন কোয়ান্টাম সংখ্যা হতে পাওয়া যায়।
- একটি পরমাণুর চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায়।
- ঘূর্ণনের কারণে ইলেকট্রনের-
চারটি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে মোট অরবিটার এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়:-
| প্রধান কোয়ান্টাম সংখ্যা(n) | সহকারী কোয়ান্টাম সংখ্যা() | ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা(m) | অরবিটাল সংখ্যা | স্পিন কোয়ান্টাম সংখ্যা(s) | ইলেকট্রন সংখ্যা | |||
|---|---|---|---|---|---|---|---|---|
| মান | উপস্তর | মান | উপস্তর | প্রধান স্তর | ||||
| 1 বা K শেল | 0 | 1s | 0 | 1 | 1 (+12, –12) | 2 | 2 | |
| 2 বা L শেল | 0 | 2s | 0 | 1 | 1 (+12, –12) | 2 | 8 | |
| 1 | 2p | +1, 0, -1 | 3 | 3 (+12, –12) | 6 | |||
| 3 বা M শেল | 0 | 3s | 0 | 1 | 1 (+12, –12) | 2 | 18 | |
| 1 | 3p | +1, 0, -1 | 3 | 3 (+12, –12) | 6 | |||
| 2 | 3d | +2, +1, 0, -1, -2 | 5 | 5 (+12, –12) | 10 | |||
| 4 বা N শেল | 0 | 4s | 0 | 1 | 1 (+12, –12) | 2 | 32 | |
| 1 | 4p | +1, 0, -1 | 3 | 3 (+12, –12) | 6 | |||
| 2 | 4d | +2, +1, 0, -1, -2 | 5 | 5 (+12, –12) | 10 | |||
| 3 | 4f | +3, +2, +1, 0, -1, -2, -3 | 7 | 7 (+12, –12) | 14 | |||
চারটি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে মোট অরবিটার এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়:-
| প্রধান কোয়ান্টাম সংখ্যা (n) | সহকারী কোয়ান্টাম সংখ্যা (l) | ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা (m) | অরবিটাল সংখ্যা (2l + 1) |
ইলেকট্রন সংখ্যা 2(2l + 1) |
|---|---|---|---|---|
| মান | মান | |||
| 1 বা K শেল | 0 | 0 | 1 | 2 |
| 2 বা L শেল | 0 | 0 | 1 | 2 |
| 1 | +1, 0, -1 | 3 | 6 | |
| 3 বা M শেল | 0 | 0 | 1 | 2 |
| 1 | +1, 0, -1 | 3 | 6 | |
| 2 | +2, +1, 0, -1, -2 | 5 | 10 | |
| 4 বা N শেল | 0 | 0 | 1 | 2 |
| 1 | +1, 0, -1 | 3 | 6 | |
| 2 | +2, +1, 0, -1, -2 | 5 | 10 | |
| 3 | +3, +2, +1, 0, -1, -2, -3 | 7 | 14 |
