ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সজ্ঞা এবং ব্যাখ্যা
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা :
পরমাণুস্থ ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে উহার চতুর্দিকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণুর অভ্যন্তরে একটি বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস তথা ওরিয়েন্টেশন ঘটে। এ বিন্যাস প্রকরণসমূহকে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে।
- কাজ : অরবিটালের ত্রিমাত্রিক দিকস্থিতি বা দিকবিন্যাস প্রকাশ করে।
বৈশিষ্ট্য :
- ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়।
- m এর মান l এর মানের উপর নির্ভরশীল।
- m এর মান বা সংখ্যা হবে (2l+1) টি এবং সংখ্যাগুলো হবে -l থেকে 0 হয়ে +l পর্যন্ত।
যেমন:
এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা জিম্যান প্রভাব ব্যাখ্যা করা যায়।
l এর মান 1 হলে m এর মান হবে (2l+1) = 3 টি এবং সংখ্যাগুলো হবে -1, 0, +1
l এর মান 2 হলে m এর মান হবে (2l+1) = 5 টি এবং সংখ্যাগুলো হবে -2, -1, 0, +1, +2
l এর মান 3 হলে m এর মান হবে (2l+1) = 7 টি এবং সংখ্যাগুলো হবে -3, -2, -1, 0, +1, +2, +3
এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল এবং অরবিটালের ত্রিমাত্রিক দিক নির্দেশ করা হয়।
এর মোট মান দ্বারা উপশক্তিস্তরের মোট অরবিটাল সংখ্যা জানা যায়।
একটি উপশক্তিস্তর কয়টি ভাগে বিভক্ত তা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে জানা যায়।
নিচের ছকটি লক্ষ্য করি :
| উপস্তর | l | m | উপস্তরে অরবিটালসমূহ | অরবিটাল সংখ্যা |
| s (Sharp) | 0 | 0 | s | 1 |
| p (Principal) | 1 | -1,0,+1 | Px, py, pz | 2 |
| d (Diffuse) | 2 | -2,-1,0,+1,+2 | dxy, dyz, dzx, dx2-y2, dz2 | 5 |
| f (Fundamental) | 3 | -3,-2,-1,0,+1,+2,+3 | fx(x2-y2), fy(x2-y2), fz(x2-y2),fz3,fxyz,fxz2 , fyz2 | 7 |
যখন l = 0 (s উপস্তর) তখন m = 0; কাজেই s উপস্তরে একটি মাত্র সাবঅরবিটাল অর্থাৎ s অরবিটাল বিদ্যমান।

যখন l = 1 (p উপস্তর) তখন m = -1, 0, +1; অর্থাৎ m = -1 (px), 0 (py), +1 (pz)। কাজেই p উপস্তরে তিনটি মাত্র সাব-অরবিটাল সম্ভব।

যখন l = 2 (d উপস্তর) তখন m = -2, -1, 0, +1, +2; অর্থাৎ m = -2 (dxy), -1 (dyz), 0 (dzx), +1 (dx²-y²), +2 (dz²)। কাজেই d উপস্তরে পাঁচটি মাত্র সাব-অরবিটাল সম্ভব।

